Showing posts with label Diploma_Bank. Show all posts
Showing posts with label Diploma_Bank. Show all posts

Loan Classification easy way 2 classified

একদা একজন অভিজ্ঞ অফিসার এক শাখা থে‌কে Transfer হ‌য়ে অন্য শাখায় আসল. সে নতুন শাখায় join করার জন্য Manager স্যা‌রের কা‌ছে Joining Letter পেশ কর‌লে স্যার Manager operations কে mark ক‌রে দিল তারপর অফিসার‌টিকে জি‌জ্ঞাসা করল যে সে পূ‌র্বের শাখায় কোন desk এ কাজ ক‌রে‌ছে? প্রশ্ন শু‌নে Officer বলল " স্যার, আমি Investment এ কাজ করতাম "
Officer এর কথা শু‌নে Manager ম‌নে ম‌নে ভাবল দ‌ে‌খি সে Classified investment সম্প‌র্কে কেমন কি জা‌নে, তাই তা‌কে পরীক্ষা কর‌তে তার কা‌ছে জান‌তে চে‌য়ে বলল " আপ‌নি Classified Investment বল‌তে কি বু‌ঝেন?

অ‌ফিসার উত্ত‌রে বলল" স্যার , overdue Investment কে বি‌ভিন্ন শ্রেনী‌তে ভাগ‌ করাকে Classified Investment ব‌লে."

ম্যা‌নেজার বলল" overdue Investment কে বি‌ভিন্ন শ্রেনী‌তে ভাগ করে কাজ কি?"

উত্ত‌রে officer বলল" স্যার provision এর প‌রিমান নি‌র্দ‌ি‌ষ্ট করার জন্য বি‌ভিন্ন ভা‌গে ভাগ করা হয়."

আচ্ছা ত‌বে ভাগগু‌লির নাম বল‌তে পার‌বেন?

অ‌ফিসার বলল" স্যার পারব, ভাগগু‌লি হ‌লো:
1: Unclassified
2: SMA
3: Sub Standard
4: Doubtful
5: Bad/ Loss

এ গু‌লি বলতে পারায় Manager শাখার Manager operations কে phone দি‌য়ে বলল "নতুন যি‌নি Join করল তা‌কে investment এ দি‌য়ে দেন" .

স্যারের Phone করার কার‌ণে অফিসার কিছুটা চিন্তা মুক্ত হ‌লো কারণ সে কিছুটা চিন্তায় ছিল নতুন শাখায় আবার GB ‌তে কাজ দেয় কি না.

Phone শেষ হ‌লে Manager তা‌কে বলল আপ‌নি কি provision এর হার কত তা বল‌তে পার‌বেন?

Officer প্রশ্ন শু‌নে কিছুটা বিব্রত হ‌লো কারণ তৎক্ষণাত সকল শ্রেনীর জন্য provision এর হার তার ম‌নে আস‌ছিল না. সে স্যার‌কে বলল" স্যার এ মুহু‌র্তে শুধু Sub Standard, Doubtful এবং Bad/ Loss এর হার টা বল‌তে পারব.

তার কথা শু‌নে Manager বলল " আচ্ছা ঐ গু‌লি আপ‌নি বলুন দে‌খি.

অ‌ফিসার বলল: Provision এর হ‌লো যেমন:
1: Sub standard এর জন্য 20%
2: Doubtful এর জন্য 50%
3: Bad/ Loss এর জন্য 100%

এগু‌লি বল‌তে পারায় Manager অফিসার‌কে ধন্যবাদ দিল এবং অফিসার‌কে বলল " আপনার জানা আছে কি ?
কৃ‌ষি loan হ‌লে সকল ক্ষে‌ত্রে 5% provision রাখ‌তে হ‌বে শুধুমাত্র Investment টা Bad/ loss এ প‌রিনত হ‌লে সে ক্ষে‌ত্রে 100% Provision রে‌খতে হ‌বে.

অ‌ফিসার বলল জি স্যার আমিও তাই জা‌নি.

এর পর Manager অফিসার‌টি‌কে বলল" Unclassified Investment এর বেলায় provision এর হারটা হ‌বে যেমন:

1:Small Enterprise Financing হ‌লে 0.25%
2: Consumer Financing হ‌লে 5%

ত‌বে Consumer financing এর ক্ষে‌ত্রে
শুধুমাত্র House Financing ও Loan for professional এর বেলায় provision হ‌বে 2%

3: Brokerage House , Merchant Bank , stock dealer এর Loan এর বেলায় 2%
4: off balancing exposer এর বেলায় 1%

5: All other credit এর বেলায় 1%

এগু‌লি জানার পর officer ম্যা‌নেজার স্যার‌কে বলল " স্যার Loan য‌দি SMA অবস্হায় থা‌কে সে ক্ষেত্রে provision এর হার কত হ‌বে?

Officer এর প্রশ্নের উত্ত‌রে স্যার বলল Unclassified এবং SMA অবস্থায় provision এর হার একই ধর‌নের হ‌বে.

Manager কথা শেষ হ‌লে officer বলল " স্যার provision এর প‌রিমান বের করতে বাংলাদ‌ে‌শ ব্যাং‌কের নির্দেশনা সম্প‌র্কে একটু ধারণা দি‌লে খ‌ু‌শি হতাম."

অ‌ফিসার এর কথা শু‌নে স্যার বলল আচ্ছা তাহ‌লে শু‌নেন:

ব‌কেয়া ঋনের প‌রিমান থে‌কে Profit Suspense এবং eligible collateral বাদ দ‌ে‌ওয়ার পর যা থাক‌বে তার বিপরী‌তে provision রাখ‌তে হ‌বে. ত‌বে Provision এর প‌রিমান ব‌কেয়ার 15% এর কম হ‌বে না.

একথা Manager অফিসার কে জিজ্ঞাসা করল যে বু‌ঝে‌ছে কিনা?

ত‌বে অফিসার কিছুটা আমতা আমতা ক‌রে বলল " স্যার Clear ভা‌বে বু‌ঝি‌নি.

একথা শু‌নে Manager বলল তাহ‌লে একটা উদাহরণ দে‌য় দ‌েখুন:

একটা Classified investment (Sub Standard ) এর ব‌কেয়া আছে ২০০ টাকা
এর ম‌ধ্য‌ে Profit Suspense ২০ টাকা
এবং Eligible Collateral আছে ৪০ টাকা

এখন provision এর প‌রিমান হ‌বে নিম্নরুপ:
২০০- ( ২০+৪০) =১৪০ টাকা এর ২০% হ‌বে ২৮ টাকা অর্থাৎ provision এর প‌রিমান হ‌ওয়ার কথা ২৮ টাকা কিন্তু মোট ব‌কেয়া ২০০ টাকার ১৫% বা ৩০ টাকা যে‌হেতু বেশী তাই provision রাখ‌তে হ‌বে ৩০ টাকা.

উদাহরণ দেওয়ার পর officer বিষয়টা বুঝ‌তে পে‌রে খুব খ‌ু‌শি হল এবং Manager স্যার‌কে ধন্যবাদ জানাল.

Letter Of Credit Definition Easy 2 know

L/C সম্প‌র্কে এক‌টি গল্প:

একদা General Banking এ কাজ করা একজন অফিসারের Foreign Exchange কাজ করার খুব ইচ্ছা হ‌লো তাই সে Foreign Exchange এর In charge এর কা‌ছে গি‌য়ে তাকে বলল:

" স্যার, আমি Foreign Exchange এ কাজ কর‌তে চায় আমা‌কে একটু সু‌যোগ দি‌য়েন"

একথা শু‌নে In charge তা‌কে বলল "ঠিক আছে Manager স্যারের সা‌থে কথা বলে আমি ব্যবস্থা করব ত‌বে তার আগে আপ‌নি মা‌ঝে মা‌ঝে সময় সু‌যোগমত এসে Foreign Exchange এর বি‌ভিন্ন কাজ সম্প‌র্কে কিছু ধারণা নি‌তে থা‌কেন তাহলে কাজ কর‌তে সহজ হ‌বে"

অ‌ফিসারটা একথা শু‌নে বলল " স্যার, Foreign Exchange এ তো দে‌খি L/C নি‌য়েই বেশী কাজ ক‌রে, আমা‌কে L/C সম্প‌র্কে কিছুটা ধারণা দি‌বেন?"

In charge তার কথা শু‌নে বলল " L/C সম্প‌র্কে আপনা‌কে একটু ধারনা দেওয়ার চেষ্টা করব আপ‌নি ম‌নো‌যোগ দি‌য়ে শু‌নেন আর কোন প্রশ্ন থাক‌লে ব‌লবেন:

বাংলা‌দে‌শের একজন ব্যবসায়ী শ্রীলংকা থে‌কে 100 টন মসলা আমদানী করার জন্য শ্রীলংকার একজন মসলা রপ্তানীকার‌কের নিকটে চা‌হিদা পত্র পাঠাল এবং শ্রীলংকার ব্যবসায়ী পত্র‌টি হা‌তে পে‌য়ে তার উত্ত‌রে বাংলা‌দেশী ব্যবসায়ী‌কে মসলার দাম, নমুনা সম্প‌র্কে বিবরণ দি‌য়ে L/C এর মাধ‌মে payment নেওয়ার শর্ত দি‌য়ে অন্য এক‌টি চি‌ঠি বাংলা‌দেশী ব্যবসায়ী‌কে পাঠাল এই চি‌ঠিটা পে‌য়ে বাংলা‌দেশী ব্যবসায়ী L/C খোলার জন্য বাংলা‌দে‌শের Agrani Bank কা‌ছে আসল তখন Agrani Bank এর L/C নিয়ে কাজ করা অফিসার তা‌কে বলল " আপ‌নি Indent এবং Proforma Invoice নি‌য়ে এসে‌ছেন? একথা শু‌নে ব্যবসায়ী বলল জি স্যার এগু‌লি এনে‌ছি এবং আমার ‌নিকট L/C খোলার জন্য যত paper প্র‌য়োজন সব ready আছে.

এগু‌লি শু‌নে GB তে কাজ করা officer, in charge কে বলল স্যার Indent এবং proforma invoice আবার কি জি‌নিষ একটু বল‌বেন?
প্রশ্ন শুনে in charge বলল বাংলা‌দেশী ব্যবসায়ীর চি‌ঠি‌কে indent এবং শ্রীলংকান ব্যবসায়ীর পত্র‌কে proforma invoice ব‌লে.

একথা শেষ ক‌রে In charge বলল Agrani Bank বাংলা‌দেশী ব্যবসায়ীর অনু‌রো‌ধে শ্রীলংকার ব্যবসায়ী‌কে এই ব‌লে একটা Undertaken দেয় যে exporter কে agrani bank তার রপ্তানীকৃত মা‌লের মূল্য প‌রি‌শোধ ক‌রে দি‌বে.
Agrani ব্যাংকের এই undertaken কে L/C ব‌লে.

Agrani Bank এই L/C টা‌কে শ্রীলংকার Commercial Bank of Cylon এর কা‌ছে পাঠায় আর Cylon Bank এই L/C কে রপ্তা‌নিকার‌কের কা‌ছে হস্তানতর ক‌রে এবং রপ্তা‌নিকারক‌কে এটা নি‌শ্চিত ক‌রে যে L/C টি কোন নকল L/C নয় বরং L/C টির সব কিছু ঠিক আছে তখন এই Commercial Bank of Cylon কে বলা হ‌বে Advising Bank.

L/C হ‌া‌তে পে‌য়ে exporter দেখল যে তা‌কে payment দেওয়ার জন্যে ঐ দে‌শে অব‌স্থিত Citi Bank N A এর নাম উল্লেখ করা হ‌য়ে‌ছে উল্লেখ্য এই L/C তে Citi Bank NA কে বলা হ‌বে Nominating Bank.

যে‌হেতু Exporter বাংলা‌দে‌শে নতুন export কর‌ছে তাই সে payment পাওয়া নি‌য়ে কিছুটা ভয় পা‌চ্ছিল তাই সে Agrani ব্যাং‌কে বলল আপনারা আমার দে‌শের HSBC ব্যাং‌কের একটা Confirmation দেন তখন Agrani Bank শ্রীলংকার HSBC ব্যাং‌কে অনু‌রোধ করল যে Exporter কে যেন এই নিশ্চয়তা দেয় যে বাংলা‌দেশের Agrani Bank তার মালামা‌লের মুল্য প‌রি‌শোধ না কর‌লেও HSBC ব্যাংক তার মূল্য প‌রি‌শোধ কর‌বে. HSBC ব্যাং‌কের এ ধর‌নের নিশ্চয়তা দেওয়ার কার‌ণে তা‌কে বলা হ‌বে Confirming Bank.

সব কিছু ঠিক ঠাক পে‌য়ে Exporter জাহা‌জে ক‌রে মাল বাংলা‌দে‌শে পাঠায় তার পর জাহাজ কর্তৃপ‌ক্ষের নিকট থে‌কে একটা Bill পায় যা‌কে ব‌লে Bill of Lading .

Exporter, Bill of Lading হা‌তে পে‌য়ে নি‌জে একটা Bill তৈরী ক‌রে যা‌কে বলা হয় Bill of Exchange সহ Commercial Invoice, Certificate of origin এবং প্র‌য়োজনীয় সকল Documents এক‌ত্রিত ক‌রে Nominating Bank এর কা‌ছে জমা দি‌লে Nominating ব্যাংক সকল কাগজ পত্র পরীক্ষা ক‌রে স‌ঠিক পে‌লে exporter কে payment দেয় এবং Document গু‌লি বাংলা‌দে‌শে পা‌ঠি‌য়ে দি‌য়ে এবং Agrani Bank ব্যাংক কে Payment দি‌তে ব‌ললে Agrani Bank সকল Document যথাযথ পাওয়ায় Nominating Bank কে বলল তা‌দের payment টা শ্রীলংকার Bank Al Falah এর নিকট থে‌কে নেওয়ার জন্য তখন Citi Bank N A বা Nominating Bank কর্তৃক Bank Al Falah এর নিকট তার Payment দাবী ক‌রে এদি‌কে Agrani Bank কর্তৃক Bank Al Falah কে একটা Authorization দেওয়া হয় যা‌কে ব‌লে reimbursing Authorization অর্থাৎ এ ক্ষে‌ত্রে Agrani Nank ব‌লে যে তা‌দের Nostro A/C Debit ক‌রে Citi Bank NA কে payment ‌দেওয়া এ অবস্থায় Citi Bank কে বলা হয় Claiming Bank এবং Bank Al Falah কে বলা হ‌বে Reimbursing Bank.

এগু‌লি ব‌লে In Charge অফিসারটি‌কে বলল আর এক‌টি বিষয় আপনার জানা দরকার তা হ‌লো এ ক্ষে‌ত্রে Importer কে বলা হ‌বে Applicant এবং L/C এর ইস্যুকারী ব্যাংক হিস‌া‌বে Agrani Bank কে বলে Issuing Bank আর Exporter কে বলা হ‌বে Beneficiary.

L/C সম্প‌র্কে এসব জে‌নে অফিসার খুব খু‌শি হ‌লো এবং Foreign Exchange এর In Charge কে ধন্যবাদ দিল.